ঝিনাইদহে দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহতের নাম মোহন শেখ। জানা গেছে, বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মোহন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত আসছে...
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহতের নাম মোহন শেখ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মোহন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?