টানা বৃষ্টিতে এবার ভিকারুননিসার ক্লাস-পরীক্ষাও স্থগিত
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববার (১২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, ১২ জুলাইয়ের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজও ভারী বৃষ্টিপাতের করণে আজ ছুটি ঘোষণা করা হয়। স্কুল দুটিতে চলমান সব পরীক্ষা স্থগিত এবং ক্লাস বন্ধ থাকবে বলেও পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এএএইচ/এসএনআর
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববার (১২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ১২ জুলাইয়ের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজও ভারী বৃষ্টিপাতের করণে আজ ছুটি ঘোষণা করা হয়। স্কুল দুটিতে চলমান সব পরীক্ষা স্থগিত এবং ক্লাস বন্ধ থাকবে বলেও পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএএইচ/এসএনআর
What's Your Reaction?