টেক্সটাইল ও পোশাক শিল্পের মেশিনারি প্রদর্শনী করবে বিটিএমএ-বিজিএমইএ

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে সংগঠন দুটি। এ জন্য তাদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দুই সংগঠনের মতে, দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি সহায়ক হবে। সমঝোতা স্মারক অনুযায়ী, প্রতি বছর

টেক্সটাইল ও পোশাক শিল্পের মেশিনারি প্রদর্শনী করবে বিটিএমএ-বিজিএমইএ

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এর অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে সংগঠন দুটি। এ জন্য তাদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুই সংগঠনের মতে, দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি সহায়ক হবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, প্রতি বছর ঢাকায় যৌথভাবে ‘বিটমা’ আয়োজন করবে বিটিএমএ ও বিজিএমইএ। দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, এআই প্রযুক্তি, অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসইতা ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে।

এছাড়া দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, বৈশ্বিক বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ এবং টেকসই টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে একটি বিশ্বস্বীকৃত হাব হিসেবে প্রতিষ্ঠা করাই এই আন্তর্জাতিক প্রদর্শনীর মূল লক্ষ্য হবে।

সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে সমান প্রতিনিধিত্ব থাকবে।

কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রতিবছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএর একজন চেয়ারম্যান এবং বিজিএমইএর একজন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রদর্শনী থেকে অর্জিত নিট মুনাফা উভয় সংগঠনের মধ্যে যৌক্তিক অনুপাতে বণ্টন করা হবে।

বিটিএমএ ও বিজিএমইএ আশা প্রকাশ করেছে, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় হবে।

আইএইচও/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow