ট্রলিভর্তি মিশরী মসলাসহ পাচারচক্রের দুই সদস্য আটক

গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ কেজি অবৈধ মিশরী মসলাসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মসলাবাহী একটি ট্রলিও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের ডিবি রোড এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিডিত্তে আজ দুপুরের দিকে অভিযান পরিচালনা করার সময় তাদের বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়। ট্রলিতে থাকা ৮৮ বস্তায় প্রায় ২,২০০ কেজি অবৈধ মিশরী মসলা উদ্ধার করা হয়। গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানায়, অবৈধভাবে মসলা চোরাচালানকারীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আনোয়ার আল শামীম/কেএইচকে

ট্রলিভর্তি মিশরী মসলাসহ পাচারচক্রের দুই সদস্য আটক

গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ কেজি অবৈধ মিশরী মসলাসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মসলাবাহী একটি ট্রলিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের ডিবি রোড এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল।

jagonews

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিডিত্তে আজ দুপুরের দিকে অভিযান পরিচালনা করার সময় তাদের বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়। ট্রলিতে থাকা ৮৮ বস্তায় প্রায় ২,২০০ কেজি অবৈধ মিশরী মসলা উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানায়, অবৈধভাবে মসলা চোরাচালানকারীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow