ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৫০) উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি বেতন ছাড়াই শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এ সময় রাজশাহীর দিক থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রি

ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫০) উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি বেতন ছাড়াই শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এ সময় রাজশাহীর দিক থেকে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow