ট্রাকের ধাক্কায় ছেলে মর্গে, মৃত্যুশয্যায় বাবা

সেহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ফেনীতে ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া তার বাবা নুর আলম (৫৫) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম ও তার ছেলে নুর মোহাম্মদ। এসময় তারা চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৩৯৫৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত নুর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবদুল্লাহ আল-মামুন

ট্রাকের ধাক্কায় ছেলে মর্গে, মৃত্যুশয্যায় বাবা

সেহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ফেনীতে ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া তার বাবা নুর আলম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম ও তার ছেলে নুর মোহাম্মদ। এসময় তারা চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৩৯৫৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত নুর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow