ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে পঞ্চমবারের মতো ভোট   

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের সিনেটে পঞ্চমবারের মতো ভোটাভুটি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বালডউইন প্রস্তাবটি উত্থাপন করেন।  প্রস্তাবটিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর আগেও সিনেটে চারবার এ প্রস্তাব উত্থাপিত হয়েছিল।  ভোটাভুটিতে মোট ৪৬ সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পৃক্ত। সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও প্রস্তাবটির পক্ষে ভোট দেন।    অন্যদিকে, প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন ৫৫ সিনেটর। এদের প্রায় সবাই রিপাবলিকান। এর ফলে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার পঞ্চম ভোটেও জয়ী হলেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট সিনেটর জন ফ্যাটারম্যান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।   এদিকে, এ প্রস্তাবে ভোট দেননি তিন সিনেটর। তাদের মধ্যে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার, যার মেয়ে সম্প্রতি মারা গেছেন।   ভোটের আগে সিনেটর বাল্ডউইন বলেন, একটি মার্কিন বোমায় হাজার হাজার

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে পঞ্চমবারের মতো ভোট   
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের সিনেটে পঞ্চমবারের মতো ভোটাভুটি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বালডউইন প্রস্তাবটি উত্থাপন করেন।  প্রস্তাবটিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর আগেও সিনেটে চারবার এ প্রস্তাব উত্থাপিত হয়েছিল।  ভোটাভুটিতে মোট ৪৬ সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পৃক্ত। সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও প্রস্তাবটির পক্ষে ভোট দেন।    অন্যদিকে, প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন ৫৫ সিনেটর। এদের প্রায় সবাই রিপাবলিকান। এর ফলে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার পঞ্চম ভোটেও জয়ী হলেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট সিনেটর জন ফ্যাটারম্যান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।   এদিকে, এ প্রস্তাবে ভোট দেননি তিন সিনেটর। তাদের মধ্যে ছিলেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার, যার মেয়ে সম্প্রতি মারা গেছেন।   ভোটের আগে সিনেটর বাল্ডউইন বলেন, একটি মার্কিন বোমায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বহু স্কুলছাত্রী রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে এখন জ্বালানির দাম প্রতি গ্যালনে এক ডলারের বেশি বেড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow