ট্রেনে ঈদযাত্রায় ১৫ মার্চের টিকিট মিলবে বৃহস্পতিবার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৫ মার্চ ভ্রমণ করবেন, তাদের ৫ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। এনএস/এমএএইচ/
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৫ মার্চ ভ্রমণ করবেন, তাদের ৫ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
এনএস/এমএএইচ/
What's Your Reaction?