ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, সৈয়দপুর-চিলাহাটি রেলযোগাযোগ বন্ধ
রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে নীলফামারীতে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি ছেড়ে আসে। নীলফামারী রেল স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে এসব ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। আশা করছি বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে নীলফামারীতে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি ছেড়ে আসে। নীলফামারী রেল স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে এসব ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। আশা করছি বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
What's Your Reaction?