‘ডাকাত-চোরদের মতো পাওয়ার দেখাতে এমপি হইনি’

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, ‘আমি কোনো পকেটমার বা ডাকাতদের মতো ক্ষমতা দেখানোর জন্য এমপি হইনি।’ পটুয়াখালীর বাউফলের ঈদ-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে সমসাময়িক রাজনীতি, জনপ্রতিনিধিদের চরিত্র ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বেশ জোরালো বক্তব্য দিতে শোনা যায়। ভাইরাল ওই ভিডিওতে নিজের রাজনৈতিক সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,​‘আজকাল অনেকেই বলেন— এমপি তো হয়েছে, কিন্তু তার তো কোনো পাওয়ার (ক্ষমতা) নেই, সে তো চলে না। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ক্ষমতা তো দেখায় ডাকাতরা, ক্ষমতা দেখায় চোরেরা। ক্ষমতা দেখায় ছিনতাইকারী আর পকেটমাররা।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তাকে আরও বলতে শোনা যায়, ​‘ড. শফিকুল ইসলাম মাসুদ কোনো পকেটমার বা ডাকাতদের মতো ক্ষমতা দেখানোর জন্য এমপি হননি। তিনি মানুষের ভোটে এবং জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। তিনি বাউফলের মানুষকে শক্তিশালী করতে এসেছেন, নিজের ক্ষমতা জা

‘ডাকাত-চোরদের মতো পাওয়ার দেখাতে এমপি হইনি’
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, ‘আমি কোনো পকেটমার বা ডাকাতদের মতো ক্ষমতা দেখানোর জন্য এমপি হইনি।’ পটুয়াখালীর বাউফলের ঈদ-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে সমসাময়িক রাজনীতি, জনপ্রতিনিধিদের চরিত্র ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বেশ জোরালো বক্তব্য দিতে শোনা যায়। ভাইরাল ওই ভিডিওতে নিজের রাজনৈতিক সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,​‘আজকাল অনেকেই বলেন— এমপি তো হয়েছে, কিন্তু তার তো কোনো পাওয়ার (ক্ষমতা) নেই, সে তো চলে না। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ক্ষমতা তো দেখায় ডাকাতরা, ক্ষমতা দেখায় চোরেরা। ক্ষমতা দেখায় ছিনতাইকারী আর পকেটমাররা।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তাকে আরও বলতে শোনা যায়, ​‘ড. শফিকুল ইসলাম মাসুদ কোনো পকেটমার বা ডাকাতদের মতো ক্ষমতা দেখানোর জন্য এমপি হননি। তিনি মানুষের ভোটে এবং জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। তিনি বাউফলের মানুষকে শক্তিশালী করতে এসেছেন, নিজের ক্ষমতা জাহির করতে নয়।’ বক্তব্য চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তার এই বক্তব্যকে স্বাগত জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. মাসুদের এই বক্তব্যের মধ্য দিয়ে সমাজে জনপ্রতিনিধিদের প্রকৃত দায়িত্ব এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। এটি একজন আদর্শ জনপ্রতিনিধির আসল চরিত্র কেমন হওয়া উচিত, তা মনে করিয়ে দেয়। উল্লেখ্য, এর আগেও একটি সভায় ড. শফিকুল ইসলাম মাসুদের দেওয়া আরেকটি বক্তব্য দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস।’ তার সেই পুরোনো বক্তব্যের রেশ কাটতে না কাটতেই নতুন এই ভিডিওটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow