ডিএসইর ইএসএসে যুক্ত হলো প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) যুক্ত হলো প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি। এর ফলে সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান ও বিভিন্ন ফান্ড এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রাইভেটলি অফার করা বন্ড, ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং ইকুইটিতে বিনিয়োগের সুযোগ পাবেন। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) ডিএসইর উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একটি সচেতনতামূলক কর্মশালা হয়। এতে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রেক হোল্ডার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র এলিজিবল ইনভেস্টর (ইআই) ও কোয়ালিফায়েড ইনভেস্টর (কিউআই) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগে অংশ নিতে পারতেন। নতুন প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি চালুর ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্যও এই সুযোগ উন্মুক্ত হলো। ডিএসই জানায়, যে কোনো ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান বা ফান্ড পিআই ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও একটি ব্যাংক হিস
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) যুক্ত হলো প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি। এর ফলে সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান ও বিভিন্ন ফান্ড এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রাইভেটলি অফার করা বন্ড, ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং ইকুইটিতে বিনিয়োগের সুযোগ পাবেন।
এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) ডিএসইর উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একটি সচেতনতামূলক কর্মশালা হয়। এতে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রেক হোল্ডার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র এলিজিবল ইনভেস্টর (ইআই) ও কোয়ালিফায়েড ইনভেস্টর (কিউআই) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগে অংশ নিতে পারতেন। নতুন প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি চালুর ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্যও এই সুযোগ উন্মুক্ত হলো।
ডিএসই জানায়, যে কোনো ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান বা ফান্ড পিআই ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও একটি ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাব জমা দিলেই নিবন্ধন করা যাবে। এ নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হবে না।
কর্মশালায় ইএসএসে নিবন্ধন ও সাবস্ক্রিপশনের ধাপ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইকুইটির বাইরেও বিকল্প বিনিয়োগের সুযোগ বাড়বে। একই সঙ্গে ডিজিটাল ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি পুঁজিবাজারে বৈচিত্র্যময় আর্থিক পণ্য চালুর পথও আরও প্রসারিত হবে।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?