ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে জয় পাচ্ছেন আবদুল এল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয় পেতে যাচ্ছেন বামপন্থি নেতা ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সাইয়েদ। চূড়ান্ত ফল নিশ্চিত হলে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আবদুল এল-সাইয়েদ চারবারের কংগ্রেস সদস্য ও মধ্যপন্থি ডেমোক্র্যাট নেতা হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেছেন। মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সাইয়েদ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন। জয়ের পূর্বাভাসের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি, সবাইকে সমানভাবে প্রতিনিধিত্ব করব। ২০২৪ সালের নির্বাচনে আপনি কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প—যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, আমি সবার জন্য কাজ করব। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফলাফলকে রিপাবলিকান পার্টির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের নীতির ক

ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে জয় পাচ্ছেন আবদুল এল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয় পেতে যাচ্ছেন বামপন্থি নেতা ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সাইয়েদ। চূড়ান্ত ফল নিশ্চিত হলে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আবদুল এল-সাইয়েদ চারবারের কংগ্রেস সদস্য ও মধ্যপন্থি ডেমোক্র্যাট নেতা হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেছেন।

মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান এল-সাইয়েদ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন।

জয়ের পূর্বাভাসের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।

তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি, সবাইকে সমানভাবে প্রতিনিধিত্ব করব। ২০২৪ সালের নির্বাচনে আপনি কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প—যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, আমি সবার জন্য কাজ করব।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফলাফলকে রিপাবলিকান পার্টির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের নীতির কারণে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা আরও বেড়েছে।

প্রচারণার সময় আবদুল এল-সাইয়েদ সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা চালু, অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) বিলুপ্তি এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধের পক্ষে কথা বলেন।

অন্যদিকে হ্যালি স্টিভেন্স মিশিগানে শিল্প ও উৎপাদন খাতের কর্মসংস্থান রক্ষা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন।

সূত্র: বিবিসি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow