ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত

ইরাকের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ফ্রান্সের ছয় সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় এ তথ্য জানিয়েছেন ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোসনাও।  তিনি বলেন, পেসমারগা-ফ্রেঞ্চ যৌথ ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়। আহত ওই সেনাদের অবস্থা কতটুকু গুরুতর বা সামান্য কি না এ বিষয়টি বিবৃতিতে স্পষ্ট করেননি ইরবিলের গভর্নর। এছাড়া হামলা কারা চালিয়েছে সেটিও জানাননি তিনি।  গত কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরমধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে।  সূত্র: রয়টার্স

ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত

ইরাকের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ফ্রান্সের ছয় সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় এ তথ্য জানিয়েছেন ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোসনাও। 

তিনি বলেন, পেসমারগা-ফ্রেঞ্চ যৌথ ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়। আহত ওই সেনাদের অবস্থা কতটুকু গুরুতর বা সামান্য কি না এ বিষয়টি বিবৃতিতে স্পষ্ট করেননি ইরবিলের গভর্নর। এছাড়া হামলা কারা চালিয়েছে সেটিও জানাননি তিনি। 

গত কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরমধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। 

সূত্র: রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow