ঢাকা আলিয়া মাদ্রাসার হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে ককটেল উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে। শনিবার (০৮ আগস্ট) ককটেলটি পাওয়া যায়। এর আগে মঙ্গলবার (০৪ আগস্ট) আলিয়া মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মাদ্রাসার সামনে সড়কে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। দু-পক্ষের নেতাকর্মীদের কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ভাইরাল হয়।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
শনিবার (০৮ আগস্ট) ককটেলটি পাওয়া যায়।
এর আগে মঙ্গলবার (০৪ আগস্ট) আলিয়া মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে মাদ্রাসার সামনে সড়কে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। দু-পক্ষের নেতাকর্মীদের কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ভাইরাল হয়।
What's Your Reaction?