ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সোমবার (৩ মার্চ) মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ ব্রিজের সংস্কার কাজের জন্য এ যানজট সৃষ্টি হয়। জানা গেছে, রোববার দিনগত রাত থেকে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে একলেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। আর এতে গাড়ি পারাপারে ধীরগতির সৃষ্টি হয়ে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কে। এদিকে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত পার হয়ে যায়। মেহেরীন আক্তার নামের এক যাত্রী বলেন, স্বাভাবিক সময়ে ৩০ মিনিটর পথ আজ এক ঘণ্টা ধরে যানজটে বসে আছি। আরও কতক্ষণ লাগবে সেটাও বলা যাচ্ছে না। মোটরসাইকেল চালক ইমতিয়াজ বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনের কয়েককিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে সোনারগাঁ থেকে ভয়াবহ অবস্থা। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

সোমবার (৩ মার্চ) মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ ব্রিজের সংস্কার কাজের জন্য এ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, রোববার দিনগত রাত থেকে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে একলেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। আর এতে গাড়ি পারাপারে ধীরগতির সৃষ্টি হয়ে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কে। এদিকে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত পার হয়ে যায়।

মেহেরীন আক্তার নামের এক যাত্রী বলেন, স্বাভাবিক সময়ে ৩০ মিনিটর পথ আজ এক ঘণ্টা ধরে যানজটে বসে আছি। আরও কতক্ষণ লাগবে সেটাও বলা যাচ্ছে না।

মোটরসাইকেল চালক ইমতিয়াজ বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনের কয়েককিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে সোনারগাঁ থেকে ভয়াবহ অবস্থা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। একলেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে।

মো. আকাশ/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow