ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় এ ম্যারাথন শুরু হয়। কার্জন হল থেকে শুরু হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ নেন ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ অংশ নেন। আরও পড়ুন ২ দাবিতে অটল থাকলে জামায়াত ১০ বছর এগিয়ে যেত: সাবেক শিবির সভাপতি কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। কেএসআর/

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় এ ম্যারাথন শুরু হয়। কার্জন হল থেকে শুরু হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

jagonews24.com

ম্যারাথনে অংশ নেন ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ অংশ নেন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow