ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরীক্ষা শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। অনেকেই সন্তানকে নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছেন, তখন কেন্দ্রের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অভিভাবকরা। কারও হাতে পানির বোতল, কারও হাতে পরীক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র। সব মিলিয়ে কেন্দ্রের বাইরে তৈরি হয়েছে আবেগঘন এক পরিবেশ। শনির আখড়া থেকে আসা এক অভিভাবক জানান, ভেতরে তার মেয়ে পরীক্ষা দিচ্ছে। একজন বাবা হিসেবে তিনি ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, এটাই আমার মেয়ের শেষ ভর্তি পরীক্ষা। অনেক আশা নিয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি, সে যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।  একইভাবে নাটোর থেকে আসা হাবিব নামের আরেক অভিভাবক জানান, তা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরীক্ষা শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। অনেকেই সন্তানকে নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছেন, তখন কেন্দ্রের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অভিভাবকরা। কারও হাতে পানির বোতল, কারও হাতে পরীক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র। সব মিলিয়ে কেন্দ্রের বাইরে তৈরি হয়েছে আবেগঘন এক পরিবেশ। শনির আখড়া থেকে আসা এক অভিভাবক জানান, ভেতরে তার মেয়ে পরীক্ষা দিচ্ছে। একজন বাবা হিসেবে তিনি ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, এটাই আমার মেয়ের শেষ ভর্তি পরীক্ষা। অনেক আশা নিয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি, সে যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।  একইভাবে নাটোর থেকে আসা হাবিব নামের আরেক অভিভাবক জানান, তার ভাতিজা পরীক্ষা দিচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে তিনি সকাল থেকেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘আমাদের অনেক স্বপ্ন ওকে ঘিরে। সে যেন ভালো পরীক্ষা দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পায় এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।’  বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। এই আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৭ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৮৮৫টি। এই ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রায় ৬ জন শিক্ষার্থী। এই ইউনিটের পরীক্ষা আজ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow