ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, সারাদেশে স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো। তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমাদের দলের পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আরএএস/এমআইএইচএস

ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, সারাদেশে স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমাদের দলের পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow