ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত ইফতার মাহফিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয়।  ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অ্যালামনাই ফ্লোর। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা টেবিলে বসে ইফতারে অংশ নেন। যাদের সঙ্গে এতদিন দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়। স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। অনেকেই সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপে মেতে ওঠেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপার সভাপতিত্বে ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবা খাতুন প্রমুখ। ইফতারের পূর্বে বিভাগের স

ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত ইফতার মাহফিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয়।  ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অ্যালামনাই ফ্লোর। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা টেবিলে বসে ইফতারে অংশ নেন। যাদের সঙ্গে এতদিন দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়। স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। অনেকেই সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপে মেতে ওঠেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপার সভাপতিত্বে ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবা খাতুন প্রমুখ। ইফতারের পূর্বে বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, ড. এ কে এম গোলাম রব্বানী, ড. আব্দুল বাছির, ড. মো. নূরুল আমিন, মো. ওমর ফারুক, এ টি এম শামসুজ্জোহা বাবুসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। ইফতার মাহফিলে দেশ জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow