তবে কি সুলিভান ব্রাদার্সকে হারাতে চলেছে বাংলাদেশ?

যুক্তরাষ্ট্রের ফুটবলে থিতু হওয়ার সুযোগ রেখে বাংলাদেশে এসেছেন সুলিভান ব্রাদার্স। রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানকে নিয়ে ভক্তরা আশার বীজ বুনছে। অনূর্ধ্ব-২০ দলের হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে অভিষিক্ত হয়েছেন রোনান ও ডেক্লান। রোনানকে নিয়ে সবাই উচ্ছ্বাসে ভাসলেও ডেক্লান যেন হতাশার আরেক নাম।  গ্রুপ পর্বে ডেক্লানকে বসিয়ে রাখেন কোচ মার্ক কক্স। প্রবল সমালোচনার মুখে নেপালের বিপক্ষে সেমিফাইনালে তাকে মাঠে নামান কক্স। ৮৬ মিনিটে নেমে  অতিরিক্ত সময় খেলার সুযোগ পান ১০ মিনিটের একটু বেশি। নিজের ঝলক দেখাতে ভোলেননি ডেক্লান। তার পারফর‌ম্যান্স দেখে ভক্তদের চাওয়া ফাইনালে যেন প্রথম একাদশে রাখা হয়। ভক্তদের মতো হতাশা প্রকাশ করেছেন সুলিভান পরিবার। তাদের হতাশার কথা কালবেলার সঙ্গে শেয়ার করেছেন ফুটবল অ্যাক্টিভিস্ট ও সেইভ বাংলাদেশ ফুটবলের এডমিন দ্বীন মোহাম্মদ। অরিজিন ফুটবলারদের দেশে আনতে কাজ করে যাচ্ছে সেইভ বাংলাদেশ ফুটবল। কালবেলাকে দ্বীন মোহাম্মদ বলেন, ‘অবশেষে দুজনের অভিষেক হয়েছে দেশের জার্সিতে। বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে তার পরিবার বেশ হীন্যমনতায় ভুগছে। এসব নিয়ে সাফার করছে তারা। তারা অনেক কিছু ম্যানেজ করে খেলা

তবে কি সুলিভান ব্রাদার্সকে হারাতে চলেছে বাংলাদেশ?
যুক্তরাষ্ট্রের ফুটবলে থিতু হওয়ার সুযোগ রেখে বাংলাদেশে এসেছেন সুলিভান ব্রাদার্স। রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানকে নিয়ে ভক্তরা আশার বীজ বুনছে। অনূর্ধ্ব-২০ দলের হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে অভিষিক্ত হয়েছেন রোনান ও ডেক্লান। রোনানকে নিয়ে সবাই উচ্ছ্বাসে ভাসলেও ডেক্লান যেন হতাশার আরেক নাম।  গ্রুপ পর্বে ডেক্লানকে বসিয়ে রাখেন কোচ মার্ক কক্স। প্রবল সমালোচনার মুখে নেপালের বিপক্ষে সেমিফাইনালে তাকে মাঠে নামান কক্স। ৮৬ মিনিটে নেমে  অতিরিক্ত সময় খেলার সুযোগ পান ১০ মিনিটের একটু বেশি। নিজের ঝলক দেখাতে ভোলেননি ডেক্লান। তার পারফর‌ম্যান্স দেখে ভক্তদের চাওয়া ফাইনালে যেন প্রথম একাদশে রাখা হয়। ভক্তদের মতো হতাশা প্রকাশ করেছেন সুলিভান পরিবার। তাদের হতাশার কথা কালবেলার সঙ্গে শেয়ার করেছেন ফুটবল অ্যাক্টিভিস্ট ও সেইভ বাংলাদেশ ফুটবলের এডমিন দ্বীন মোহাম্মদ। অরিজিন ফুটবলারদের দেশে আনতে কাজ করে যাচ্ছে সেইভ বাংলাদেশ ফুটবল। কালবেলাকে দ্বীন মোহাম্মদ বলেন, ‘অবশেষে দুজনের অভিষেক হয়েছে দেশের জার্সিতে। বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে তার পরিবার বেশ হীন্যমনতায় ভুগছে। এসব নিয়ে সাফার করছে তারা। তারা অনেক কিছু ম্যানেজ করে খেলার প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছিল। কিন্তু, তা পরিবার ইতিবাচক কিছু পাচ্ছে না। যেখানে তারা দুজন একই ক্লাবে একসঙ্গে স্টার্ট করে, বোঝাপড়াও ভালো। তার পরিবার আশাহত।’ সুলিভান ব্রাদার্সের আরও দুজন কাভান ও কুইন সুলিভান খেলছেন যুক্তরাষ্ট্রে। লিগ পর্যায়ে লিওনেল মেসির বিপক্ষে খেলারও অভিজ্ঞতা আছে তাদের। সেই পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলে ডেক্লানের বসে থাকা মেনে নিতে পারছে না তাদের পরিবার। বিকল্প সিদ্ধান্তের কথাও ভাবছেন। যা হলে আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow