তামিমের বোর্ড বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ১২ জনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এদিন বিসিবির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।  রিটকারীরা আদালতকে বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন পরিচালিত হয়, যার একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। নির্বাচনে রিটকারীরা বিধিমতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।  এরপর ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয় এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে একটি অ্যাডহক কমিটি গঠন করে। রিটকারীদের অভিযোগ, ওই ভেঙে দেয়ার সিদ্ধান্ত সম্পর্কে তাদের কোনো নোটিশ দেয়া হয়নি, তদন্ত প্রতিবেদনের কপি দেয়া হয়নি এবং শুনানির কোনো সুযোগও দেয়া হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow