তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবার অধিকার নিশ্চিত করবে, বিশ্বাস বিএনপির
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের নিরঙ্কুশ বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেছে বিএনপি। দলটির বিশ্বাস, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন- যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না- এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন; ইনশআল্লাহ ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ দেশের প্রতিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের নিরঙ্কুশ বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেছে বিএনপি। দলটির বিশ্বাস, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন- যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না- এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।
মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন; ইনশআল্লাহ ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ দেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামীতে বিএনপি সরকার জনগণের সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবে।’
তিনি বলেন, যে সরকারটি হবে- সেই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর; অনেক শহীদের ত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন। আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, সমস্যার সমাধান করবেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।
What's Your Reaction?