তাহিরপুর সীমান্তে ৫ শতাধিক নারী-পুরুষকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা

সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী এলাকাবাসীকে বিজিবি বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ। সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত এলাকা লাউরগড়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। মেডিকেল ক্যাম্পেইনে মেজর চৌধুরী ইমরান মাহমুদ,ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মোঃ নাজমুল আরেফিন এর মাধ্যমে স্থানীয় আনুমানিক ৫ শতাধিক নারী-পুরুষ এবং শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরী পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্য

তাহিরপুর সীমান্তে ৫ শতাধিক নারী-পুরুষকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা

সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী এলাকাবাসীকে বিজিবি বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত এলাকা লাউরগড়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। মেডিকেল ক্যাম্পেইনে মেজর চৌধুরী ইমরান মাহমুদ,ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মোঃ নাজমুল আরেফিন এর মাধ্যমে স্থানীয় আনুমানিক ৫ শতাধিক নারী-পুরুষ এবং শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরী পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow