তুরাগে বাড়িতে ডাকাতের হানায় নারী নিহতের ঘটনায় গ্রেফতার ২
রাজধানীর তুরাগ থানা এলাকায় বাসায় ঢুকে ডাকাতদের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামের এক নারী নিহত হন। গত সোমবার রাতে তারাবির নামাজ চলাকালে সংঘটিত এ হত্যাকাণ্ডের সঙ্গে বাসা থেকে সোনার গহনা ও নগদ টাকা লুট করা হয় বলে জানায় পরিবার। মাত্র দুদিনের মধ্যেই ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- নূরে আলম বাঘ (৪৭) ও মো. রাসেল মাদব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)। এ সময় এক জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেইন, একটি পিতলের নাকফুল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তুরাগ থানার বরাতে তিনি জানান, তুরাগ থানার ১৫ নং সেক্টরের একটি ফ্ল্যাটে রেজিনা মমতাজ (৫৯) তার স্বামীর সঙ্গে বসবাস করতেন। গত ২ মার্চ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটের দিকে তার স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে বাসায় ফিরে দরজা খুলে দেখতে পান- রেজিনা মমতাজের হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও নাক-মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়
রাজধানীর তুরাগ থানা এলাকায় বাসায় ঢুকে ডাকাতদের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামের এক নারী নিহত হন। গত সোমবার রাতে তারাবির নামাজ চলাকালে সংঘটিত এ হত্যাকাণ্ডের সঙ্গে বাসা থেকে সোনার গহনা ও নগদ টাকা লুট করা হয় বলে জানায় পরিবার। মাত্র দুদিনের মধ্যেই ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- নূরে আলম বাঘ (৪৭) ও মো. রাসেল মাদব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)। এ সময় এক জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেইন, একটি পিতলের নাকফুল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করে পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাতে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তুরাগ থানার বরাতে তিনি জানান, তুরাগ থানার ১৫ নং সেক্টরের একটি ফ্ল্যাটে রেজিনা মমতাজ (৫৯) তার স্বামীর সঙ্গে বসবাস করতেন। গত ২ মার্চ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটের দিকে তার স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে বাসায় ফিরে দরজা খুলে দেখতে পান- রেজিনা মমতাজের হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও নাক-মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এ সময় ঘরের মালামাল এলোমেলো দেখতে পান তিনি। এরপর দ্রুত রেজিনা মমতাজকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
ছুরিকাঘাতে আহত ইবি শিক্ষিকা আসমা সাদিয়া মারা গেছেন
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ দেখতে পায়, রাত ৮টা ১৮ মিনিটের দিকে মুখোশধারী অজ্ঞাতপরিচয় দুইজন ব্যক্তি বাসায় প্রবেশ করেন। এরপর বাসায় থাকা রেজিনা মমতাজের হাত-পা বেঁধে ও নাক-মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এক জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেইন ও একটি সোনার নাকফুল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার তুরাগ থানায় একটি হত্যা মামলা করে।
এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে নূরে আলমকে তুরাগ থানাধীন ১৫ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি অফিস থেকে লুণ্ঠিত এক জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেইন, একটি পিতলের নাকফুল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করা হয়। একই দিন উত্তরা উত্তর মেট্রো স্টেশন এলাকা থেকে অপর আসামি মো. রাসেল মাদব্বর ওরফে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মামলা তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।
টিটি/কেএসআর
What's Your Reaction?