তৃণমূল নেত্রী সায়নীর ‘মাথার দাম’ ১ কোটি ঘোষণা বিজেপি নেতার 

তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করার অভিযোগ উঠেছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের এই সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দরাবাদের পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত সায়নী ঘোষের ‘শিরশ্ছেদকারীকে’ ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন। খবর এনডিটিভির।  জানা গেছে, শিবলিঙ্গ নিয়ে সায়নী ঘোষের পুরোনো একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক্সে দেওয়া এক পোস্টে সায়নী ঘোষ বলেন, ‘আমার মাথা কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এমন প্রকাশ্য ঘোষণা দেখে আমি বিস্মিত।’ নিজের পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘নতুন ভারতে’ নারীদের জন্য সরকারের ‘নারী শক্তি বন্দন’ এর ধারণা কি এটাই? সায়নী ঘোষ আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে নারীর নিরাপত্তা নিয়ে সরব থাকা বিজেপির এ

তৃণমূল নেত্রী সায়নীর ‘মাথার দাম’ ১ কোটি ঘোষণা বিজেপি নেতার 

তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করার অভিযোগ উঠেছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের এই সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দরাবাদের পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত সায়নী ঘোষের ‘শিরশ্ছেদকারীকে’ ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন। খবর এনডিটিভির। 

জানা গেছে, শিবলিঙ্গ নিয়ে সায়নী ঘোষের পুরোনো একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক্সে দেওয়া এক পোস্টে সায়নী ঘোষ বলেন, ‘আমার মাথা কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এমন প্রকাশ্য ঘোষণা দেখে আমি বিস্মিত।’

নিজের পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘নতুন ভারতে’ নারীদের জন্য সরকারের ‘নারী শক্তি বন্দন’ এর ধারণা কি এটাই?

সায়নী ঘোষ আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে নারীর নিরাপত্তা নিয়ে সরব থাকা বিজেপির এক নেতা এখন প্রকাশ্যে একজন নারী সংসদ সদস্যকে হত্যার হুমকি দিচ্ছেন।

তিনি এ ঘটনায় কোলকাতা পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে সরব থাকবেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বিতর্কিত পোস্টটি মূলত ২০১৫ সালের। সে সময় হিন্দু সংগঠনগুলো অভিযোগ করেছিল, পোস্টটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পরে সায়নী ঘোষ দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরই পোস্টটি মুছে ফেলা হয়।

তবে বিষয়টি নতুন করে আলোচনায় আসে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে। এ নিয়ে গত রোববার সিকান্দরাবাদে একটি বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত পরবর্তীতে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow