তেজগাঁওয়ে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দিনদুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ সাদান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি তিনি। আরও পড়ুন গুলশানে ময়লার ডিপো নিয়ে বিরোধে গুলি, রিসোর্ট থেকে গ্রেফতার ৩ সাঈদ মাহমুদ সাদান বলেন, ওই ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেলে মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। টিটি/ইএ

তেজগাঁওয়ে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দিনদুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ সাদান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি তিনি।

সাঈদ মাহমুদ সাদান বলেন, ওই ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow