তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু মকবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুই যুবককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘মোটরসাইকেলে ব্যবসায়ী শফিক ও তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরি চাপায় ঘটনাস্থলেই শফিক মারা যান। ঘটনাস্থল থেকে লরি চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হ

তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু মকবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুই যুবককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘মোটরসাইকেলে ব্যবসায়ী শফিক ও তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরি চাপায় ঘটনাস্থলেই শফিক মারা যান। ঘটনাস্থল থেকে লরি চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আহত দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow