তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ তবে পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে তিনি রসিকতা হিসেবে উল্লেখ করেন। আরও পড়ুন ‘মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন...’ এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন। সেখানে জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’ আরও পড়ুন বিয়ে করতে চাবুকের কয়েকশ আঘাত পেতে হয় যাদের জয়ে

তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে তিনি রসিকতা হিসেবে উল্লেখ করেন।

এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন।

সেখানে জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টানেন, আবার কেউ রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাবে নিজের অবস্থান জানিয়ে নতুন এই পোস্ট করেন ওমর সানি।

এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow