দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বাংলাদেশ-সৌদি আরবের
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসএবিসিসিআই এর সভাপতি আশরাফুল হক চৌধুরী। বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারে এসএবিসিসিআই-এর বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। এ সময় তারা বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে ‘বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানায়। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে প্রতিনিধিদল। আরও পড়ুন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্ট
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসএবিসিসিআই এর সভাপতি আশরাফুল হক চৌধুরী।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারে এসএবিসিসিআই-এর বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। এ সময় তারা বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে ‘বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানায়।
এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে প্রতিনিধিদল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএবিসিসিআইয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের সৌদি আরবের বাজারে আরও কার্যকরভাবে প্রচার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে এসএবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
এএমএ
What's Your Reaction?
