দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, মারউব শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালানো হলে একজন নিহত এবং আরেকজন আহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ ছাড়া জাওতার, শোকিন, বারাশিত, স্রিফা, হারিস ও দেইর জাহরানিসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। রাজধানী বৈরুতের আকাশেও নিচু দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।  এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, মারউব শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালানো হলে একজন নিহত এবং আরেকজন আহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ ছাড়া জাওতার, শোকিন, বারাশিত, স্রিফা, হারিস ও দেইর জাহরানিসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। রাজধানী বৈরুতের আকাশেও নিচু দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।  এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে শান্তিচুক্তির পথও তৈরি করতে পারে। ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ ল্য দ্রিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাম্প্রতিক ওয়াশিংটন আলোচনা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow