দলের নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুর 

প্রথম রমজানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের মতো এবারও রমজান জুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পুরো রমজান মাসব্যাপী চলবে। তিনি বলেন, ‘এ কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়। যে কেউ চাইলে এই গণইফতার কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন।’ রমজানের প্রথম দিনেই এমন আয়োজনকে দলীয় সংহতি ও জনসম্পৃক্ততার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দলের নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুর 

প্রথম রমজানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের মতো এবারও রমজান জুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পুরো রমজান মাসব্যাপী চলবে।

তিনি বলেন, ‘এ কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়। যে কেউ চাইলে এই গণইফতার কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন।’

রমজানের প্রথম দিনেই এমন আয়োজনকে দলীয় সংহতি ও জনসম্পৃক্ততার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow