দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

অবশেষে দায়িত্বগ্রহণ করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভায় করেন। এর আগে গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সিলেটে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরবর্তী সময়ে তাকে তাকে সিলেটের ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও পড়ুন নজির স্থাপন করেই সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার   সবশেষ বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে সাদাপাথর লুটপাটের আলোচিত সময়ে

দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

অবশেষে দায়িত্বগ্রহণ করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভায় করেন।

এর আগে গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সিলেটে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরবর্তী সময়ে তাকে তাকে সিলেটের ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

 

সবশেষ বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

এর আগে সাদাপাথর লুটপাটের আলোচিত সময়ে (২০২৫ সালের ২১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেন সারওয়ার আলম। দায়িত্বপালনকালে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনার তার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে গত ১৮ জুন মাজারের তিনটি ডেগ সিলগালা করেন এবং নতুন দানবাক্স স্থাপন করেন। 

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ২১ জুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তাকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

আহমেদ জামিল/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow