দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত যুবকের বাড়ি কুমিল্লায়
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয়েতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের নূরুল আমিন সোহাগ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী। নিহত নূরুল আমিন সোহাগ উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার জন্য নয়া দিল্লি যায়। বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায়, হোটেলটিতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয়েতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রামের নূরুল আমিন সোহাগ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী। নিহত নূরুল আমিন সোহাগ উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার জন্য নয়া দিল্লি যায়।
বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, হোটেলটিতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম
What's Your Reaction?