দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন। এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়।

দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।

এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow