দুই আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২২ এপ্রিল) এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই দুই আসনের ব্যালট পেপার ও ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।   এদিকে, ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow