দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় সূত্র জানায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারটি দীর্ঘদিন ধরে ‘মিরারচর-আকবরনগর বাজার’ নামে পরিচিত। তবে বাজারটির নাম শুধু ‘আকবরনগর’ অথবা শুধু ‘মিরারচর’ রাখার দাবিতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে।
স্থানীয়দের দাবি, রোববার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম তার বাসভবনে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়ে দুই পক্ষ থেকে ১০ জন করে মোট ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে পরবর্
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় সূত্র জানায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারটি দীর্ঘদিন ধরে ‘মিরারচর-আকবরনগর বাজার’ নামে পরিচিত। তবে বাজারটির নাম শুধু ‘আকবরনগর’ অথবা শুধু ‘মিরারচর’ রাখার দাবিতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে।
স্থানীয়দের দাবি, রোববার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম তার বাসভবনে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়ে দুই পক্ষ থেকে ১০ জন করে মোট ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই সোমবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে গুরুতর আহত হন মাসুদ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের জেরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন প্রায় দুই ঘণ্টা ভৈরব রেলস্টেশনে আটকে থাকে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ার প্রস্তুতি নেয় বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
কালিকাপ্রসাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সরকার বলেন, ‘গতকাল প্রতিমন্ত্রী দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ সকালেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, ‘বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে।’