দুই নাটক নিয়ে শিল্পকলায় প্রাঙ্গণেমোর

দীর্ঘ দুই বছর পর আবারও রাজধানীর শিল্পকলার মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামীকাল (১ এপ্রিল) থেকে শুরু করে ৩ এপ্রিল পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালায় টানা প্রদর্শনী করবে দলটি। এসময় তারা দুটি নাটক মঞ্চায়ন করবে বলে জানা গেছে। নাটক দুটি হলো ‘শেষের কবিতা ' ও ‘ টিনের তলোয়ার '। দলের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর ধরেই দলটি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক প্রদর্শনী করে আসছিল। তবে এ সময় শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ পায়নি তারা। তাই নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে উদ্যাপন করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি। এ উপলক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ । নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা , নির্দেশনায় নূনা আফরোজ । নির্দেশক জানান , নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায় । ২ ও ৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’ । নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এ

দুই নাটক নিয়ে শিল্পকলায় প্রাঙ্গণেমোর

দীর্ঘ দুই বছর পর আবারও রাজধানীর শিল্পকলার মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামীকাল (১ এপ্রিল) থেকে শুরু করে ৩ এপ্রিল পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালায় টানা প্রদর্শনী করবে দলটি। এসময় তারা দুটি নাটক মঞ্চায়ন করবে বলে জানা গেছে। নাটক দুটি হলো ‘শেষের কবিতা ' ও ‘ টিনের তলোয়ার '।

দলের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর ধরেই দলটি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক প্রদর্শনী করে আসছিল। তবে এ সময় শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ পায়নি তারা। তাই নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে উদ্যাপন করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি। এ উপলক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’ । নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা , নির্দেশনায় নূনা আফরোজ । নির্দেশক জানান , নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায় ।

২ ও ৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’ । নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটক সমকালীন বাস্তবতায় এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। নাটক দুটিতে অভিনয় করেছেন অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, সবুক্তগীন শুভ, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, নির্ঝর প্রমুখ । নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জায় জনি সেন । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow