দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় আটক হওয়া দুই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার বড়নাল উপজেলার বাশবাড়রিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ বৈরচুনা ইউনিয়নের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, রানা সরদার ও মাজেদুর রহমান দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বিওপি সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ আসার চেষ্ঠা করেন। এ সময় শুন্য রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থিত পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের পীরগঞ্জ থানার বৈরচুনা বিওপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
মঙ্গলবার দুপুরে বিএসএফ এর আহ্বানে বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার এবং পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে দোপাইল নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএস
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় আটক হওয়া দুই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার বড়নাল উপজেলার বাশবাড়রিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ বৈরচুনা ইউনিয়নের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, রানা সরদার ও মাজেদুর রহমান দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বিওপি সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ আসার চেষ্ঠা করেন। এ সময় শুন্য রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থিত পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের পীরগঞ্জ থানার বৈরচুনা বিওপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
মঙ্গলবার দুপুরে বিএসএফ এর আহ্বানে বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার এবং পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে দোপাইল নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিকেল ৪টার দিকে তাদেরকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাকিম জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।