দুই মাসের দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা পাটোয়ারী বাবু জামিন পেয়েছেন

বিভিন্ন দেশে থেকে ১২ হাজার কোটি টাকা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন- ফেসবুকে এমন পোস্ট দিয়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড পাওয়া যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবু জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। গত ১১ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচবারিক প্যানেল এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আরও পড়ুনটাকা নিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড, ফেসবুকে পোস্টের দায়ে যুবলীগ নেতার সাজা ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক। এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে গত ৪ এপ্রিল একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ

দুই মাসের দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা পাটোয়ারী বাবু জামিন পেয়েছেন

বিভিন্ন দেশে থেকে ১২ হাজার কোটি টাকা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন- ফেসবুকে এমন পোস্ট দিয়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড পাওয়া যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবু জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১১ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচবারিক প্যানেল এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন
টাকা নিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড, ফেসবুকে পোস্টের দায়ে যুবলীগ নেতার সাজা

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে গত ৪ এপ্রিল একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচার করা হয়।

আদালতকে এ বিষয়ে পোস্টকারী নিজে স্বীকার করে জবানবন্দি দেন। এতে তার গুরুতর অপরাধ হয়েছে বলেও স্বীকার করেন।

এফএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow