দুই লাইনের দশটি কবিতা

১.কচুরিপানার ফাঁক দিয়ে জলাতঙ্ক দেখছে মাছগুলোবলে লাভ নেই, আমার দুঃখের অর্কেস্ট্রা বাজিয়ে ২.নির্জন চুম্বনে টেনে আনে জ্যোৎস্না আর মেঘসারসএকেকটি চুম্বন হয় একেকটি পোস্টমডার্ন কবিতা ৩.নীল অপরাজিতার শাড়ি—হেমন্তের সূর্যাস্তের সময়ঘাসের ওপর মেলে দিতে পারো ৪.চৈতালি ফসলের বিকেলের দিগন্তেভেসে আছে সুরাসুর ৫.অনন্ত পাহাড় সামনে দাঁড়িয়ে, উথাল-পাথাল স্রোতপাণ্ডুলিপি জুড়ে রয়েছে তোমার আলিঙ্গন ৬.হিজলের মতো তার শরীরে আমি গোধূলি দেখেছিপেখম খুলে ময়ূর সবুজ পাহাড়ের পথে ৭.সূর্যাস্ত থেকে উড়ে এলো রাজকীয় সৈকতমিলিয়ে যাচ্ছে ক্রমশ নূপুরের সমধুর ৮.সম্পর্কে আবদ্ধ প্রকৃতি ও প্রত্যয়উল্কা-ঝরা রাত প্রেমের সংকট ৯.জ্যোৎস্না উড়ে এলে যুবতী, ফিরে গেলে অন্ধকার।নদী দেখা দিলে জোয়ার, ফিরে গেলে ভাটা ১০.শিরির বুকে লাল চাদর দেখেছিলালগালিচার সংবর্ধনা এসইউ

দুই লাইনের দশটি কবিতা

১.
কচুরিপানার ফাঁক দিয়ে জলাতঙ্ক দেখছে মাছগুলো
বলে লাভ নেই, আমার দুঃখের অর্কেস্ট্রা বাজিয়ে

২.
নির্জন চুম্বনে টেনে আনে জ্যোৎস্না আর মেঘসারস
একেকটি চুম্বন হয় একেকটি পোস্টমডার্ন কবিতা

৩.
নীল অপরাজিতার শাড়ি—হেমন্তের সূর্যাস্তের সময়
ঘাসের ওপর মেলে দিতে পারো

৪.
চৈতালি ফসলের বিকেলের দিগন্তে
ভেসে আছে সুরাসুর

৫.
অনন্ত পাহাড় সামনে দাঁড়িয়ে, উথাল-পাথাল স্রোত
পাণ্ডুলিপি জুড়ে রয়েছে তোমার আলিঙ্গন

৬.
হিজলের মতো তার শরীরে আমি গোধূলি দেখেছি
পেখম খুলে ময়ূর সবুজ পাহাড়ের পথে

৭.
সূর্যাস্ত থেকে উড়ে এলো রাজকীয় সৈকত
মিলিয়ে যাচ্ছে ক্রমশ নূপুরের সমধুর

৮.
সম্পর্কে আবদ্ধ প্রকৃতি ও প্রত্যয়
উল্কা-ঝরা রাত প্রেমের সংকট

৯.
জ্যোৎস্না উড়ে এলে যুবতী, ফিরে গেলে অন্ধকার।
নদী দেখা দিলে জোয়ার, ফিরে গেলে ভাটা

১০.
শিরির বুকে লাল চাদর দেখেছি
লালগালিচার সংবর্ধনা

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow