দেনা পাওনা'র আলোচিত জুটিকে নিয়ে ‘চেনা অচেনা’
দর্শকপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক 'দেনা পাওনা'। সম্প্রতি এটির প্রচার শেষ হয়েছে। এ ধারাবাহিক দিয়েই আলোচনায় উঠে আসেন এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ও কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। দুটি চরিত্রই ড্রয়িংরুম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এ সাফল্যের পর এবার এ জুটিকে নিয়েই নির্মিত হয়েছে নতুন আরও একটি মিনি সিরিজ । এর নাম ‘চেনা অচেনা’। এতে রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া। গল্পে সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসার চিত্র দেখানো হয়েছে। নতুন এ সিরিজটি পরিচালনা করেছেন ওমর ফারুক। তিনি বলেন, ‘জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গ
দর্শকপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক 'দেনা পাওনা'। সম্প্রতি এটির প্রচার শেষ হয়েছে। এ ধারাবাহিক দিয়েই আলোচনায় উঠে আসেন এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ও কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। দুটি চরিত্রই ড্রয়িংরুম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এ সাফল্যের পর এবার এ জুটিকে নিয়েই নির্মিত হয়েছে নতুন আরও একটি মিনি সিরিজ । এর নাম ‘চেনা অচেনা’। এতে রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া। গল্পে সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং অপ্রত্যাশিত ভালোবাসার চিত্র দেখানো হয়েছে।
নতুন এ সিরিজটি পরিচালনা করেছেন ওমর ফারুক। তিনি বলেন, ‘জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয়, কিন্তু সেই মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।’
‘চেনা অচেনা’য় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক। আজ থেকে সিরিজটির প্রচার শুরু হয়েছে। প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে সিরিজটির নতুন পর্ব।
What's Your Reaction?