দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম থেকে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের দামও নির্ধারিত হয়েছে:২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকাসনাতন পদ্ধতি অনুযায়ী: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা এর আগে ১২ মার্চ বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা এবং কমানো হয়েছে ১৬ দফা।

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দাম থেকে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের দামও নির্ধারিত হয়েছে:
২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা
সনাতন পদ্ধতি অনুযায়ী: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা

এর আগে ১২ মার্চ বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা এবং কমানো হয়েছে ১৬ দফা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow