দেড় মাস মজুরি বন্ধ, কারখানার গেটে চা শ্রমিকদের অবস্থান
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে দেড় মাস ধরে মজুরি না পাওয়ার অভিযোগ উঠেছে বাগান মালিকদের বিরুদ্ধে। এই ক্ষোভে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা। আরও পড়ুন ১০ হাজারে বিক্রি হলো এক ইলিশ দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে যতো দ্রুত শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে দেড় মাস ধরে মজুরি না পাওয়ার অভিযোগ উঠেছে বাগান মালিকদের বিরুদ্ধে। এই ক্ষোভে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।

১০ হাজারে বিক্রি হলো এক ইলিশ
দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে যতো দ্রুত শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম
What's Your Reaction?