দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই হেরে গেল স্বাগতিক দল। লঙ্কান মেয়েদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলার মেয়েরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের তোলা ১৬৫ রান ৭০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের ৪ রানেই ভেঙেছে জুরাইরিয়া ফেরদৌস এবং শারমিন সুলতানার ওপেনিং জুটি। ১১ বলে ২ রান করে ফিরে যান ফেরদৌস। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৬ বলে ০ রান করে বিদায় নেন। এরপর শারমিনের সাথে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন দুজন। ৩৯ বলে ২৫ রান করে থামেন ওপেনার শারমিন। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক জ্যোতি। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে রান বের করেছেন। বাকিদের মধ্যে কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। ২২ বলে ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ১৭ রান করেন রিতু মনি। ফিফটি ছুঁয়ে ফেলেন নিগার। ১০১ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ১৪৪ রানের মাথাতে থেমেছেন অধিনায়ক। শেষ দিকে ৪১ ব
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই হেরে গেল স্বাগতিক দল। লঙ্কান মেয়েদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলার মেয়েরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের তোলা ১৬৫ রান ৭০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা।
রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের ৪ রানেই ভেঙেছে জুরাইরিয়া ফেরদৌস এবং শারমিন সুলতানার ওপেনিং জুটি। ১১ বলে ২ রান করে ফিরে যান ফেরদৌস।
তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৬ বলে ০ রান করে বিদায় নেন। এরপর শারমিনের সাথে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন দুজন। ৩৯ বলে ২৫ রান করে থামেন ওপেনার শারমিন। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক জ্যোতি। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে রান বের করেছেন। বাকিদের মধ্যে কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। ২২ বলে ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ১৭ রান করেন রিতু মনি।
ফিফটি ছুঁয়ে ফেলেন নিগার। ১০১ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ১৪৪ রানের মাথাতে থেমেছেন অধিনায়ক। শেষ দিকে ৪১ বলে ২০ রান করেন নাহিদা আক্তার। ১৯ বলে ১৫ রান করেন রাবেয়া খান। ৪৫.৫ ওভার শেষে ১৬৫ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট শিকার করেছেন চামারি আতাপাত্তু। ২টি করে উইকেট নেন মালকি মাদারা, নিমাশা মীপাগে এবং ইনোকা রানাবীরা। ১ উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা থেমেছেন ২০ বলে ৫ রান করে, দলের ১৯ রানের মাথাতে। এরপর চামারি আতাপাত্তুর সাথে যোগ দেন ইমেশা দুলানি। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন চামারি। দুলানি দলের ৪৬ রানের মাথাতে ১৭ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন।
এরপর চামারির সাথে যোগ দেন হার্শিতা সামারাবিক্রমা। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ফিফটির সুযোগ ছিল চামারির। যদিও ফিফটিটা ছুঁতে পারেননি। ৩৯ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ৭৯ রানের মাথাতে থেমেছেন চামারি। এরপর ক্রিজে আসেন হানসিমা করুণারত্নে। হার্শিতা এবং হানসিমার ব্যাটে চড়ে জয়ের পথে এগিয়েছে শ্রীলঙ্কা।
টাইগ্রেস বোলারদের তেমন পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। হার্শিতা এবং হানসিমার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছে লঙ্কানদের ইনিংস। বাংলার বোলারদের কচুকাটা করে রান তুলেছেন দুজন। দলকে নিয়ে গেছেন জয়ের খুব কাছে।
৬৪ বলে ৪০ রান করা হানসিমা দলের ১৫৬ রানের মাথাতে থেমেছেন। শেষ দিকে আরও ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ফিফটি হাঁকিয়ে বিদায় নিয়েছেন হার্শিতাও। তবে জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের। ৭৬ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান হার্শিতা। ৭০ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং রিতু মনি।
শ্রীলঙ্কার দারুণ এই জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৫ এপ্রিল, রাজশাহীতেই। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পাড়ি জমাবে দুই দল।
What's Your Reaction?