দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

যে কোনো পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অনেকটা সহনশীল পর্যায়ে আছে। এ অবস্থা ধরে রাখতে হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ যে কোনো পরিস্থিতিতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’ রোববার (১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান শেষে শহরের বড় বাজার পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। শরীফুল আলম আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি দেশের মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে স্বস্তিতে থাকতে পারে। এ জন্য ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে। অকারণে জিনিসপত্রের দাম বাড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার (১লা মার্চ) সকালে প্রথম বারের মতো নিজের জেলা কিশোরগঞ্জে আসেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ সময় শরীফুল আলমসহ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

যে কোনো পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অনেকটা সহনশীল পর্যায়ে আছে। এ অবস্থা ধরে রাখতে হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ যে কোনো পরিস্থিতিতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

রোববার (১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান শেষে শহরের বড় বাজার পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

শরীফুল আলম আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি দেশের মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে স্বস্তিতে থাকতে পারে। এ জন্য ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে। অকারণে জিনিসপত্রের দাম বাড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার (১লা মার্চ) সকালে প্রথম বারের মতো নিজের জেলা কিশোরগঞ্জে আসেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ সময় শরীফুল আলমসহ জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জেলা প্রশাসক মো. আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ -১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ -২ আসনের এমপি এডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ -৪ আসনের এমপি এডভোকেট মো. ফজলুর রহমান ও কিশোরগঞ্জ -৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে শহরের বড় বাজার এলাকায় দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। পরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া কিশোরগঞ্জের যশোদলে বন্ধ হয়ে পড়া কিশোরগঞ্জ টেক্সটাইল মিল পরিদর্শন করেন তিনি। এ সময় মিলটি চালু করার চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

দিনভর নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় শহরের নগুয়া এলাকায় একটি মাদ্রাসায় এতিম শিশুদের সাথে ইফতার করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow