ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মাদ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামে নিজ বাড়িতে ওই তরুণীর মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রতিবন্ধী তরুণী পানি সংগ্রহের জন্য নূর মোহাম্মাদের বাড়িতে গিয়েছিলেন। ওইসময় নূর মোহাম্মাদ তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর থেকে ধীরে ধীরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। শনিবার রাতে মেয়েটি মারা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণীর বাবা মিলন জমাদ্দার নূর মোহাম্মাদকে অভিযুক্ত করে মোরেলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে নূর মোহাম্মাদকে গ্রেফতার করে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ওই তরুণীর বাবা মিলন থানায় মামলা করেছেন। এরপর নূর মোহাম্মাদকে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা

ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মাদ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) রাতে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামে নিজ বাড়িতে ওই তরুণীর মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রতিবন্ধী তরুণী পানি সংগ্রহের জন্য নূর মোহাম্মাদের বাড়িতে গিয়েছিলেন। ওইসময় নূর মোহাম্মাদ তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর থেকে ধীরে ধীরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। শনিবার রাতে মেয়েটি মারা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণীর বাবা মিলন জমাদ্দার নূর মোহাম্মাদকে অভিযুক্ত করে মোরেলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে নূর মোহাম্মাদকে গ্রেফতার করে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ওই তরুণীর বাবা মিলন থানায় মামলা করেছেন। এরপর নূর মোহাম্মাদকে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাহিদ ফরাজী/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow