ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু, ধারণা হিটস্ট্রোক

জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো ধান কাটার সময় অসুস্থ হয়ে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশাদুল হক ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, আজ সকালে আশাদুল হক বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, আশাদুল হক নামে একজনকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন। তবে বর্তমান তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। এ ধরনের আবহাওয়ায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে

ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু, ধারণা হিটস্ট্রোক

জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো ধান কাটার সময় অসুস্থ হয়ে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আশাদুল হক ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকালে আশাদুল হক বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, আশাদুল হক নামে একজনকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন। তবে বর্তমান তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। এ ধরনের আবহাওয়ায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাররামরামপুর ইউনিয়নে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

হৃদয় আহম্মেদ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow