নতুন মোড়কে ‘ভিনি জুনিয়র আইন’ চালু হচ্ছে লা লিগায়

২০২৬ বিশ্বকাপে আলোচনায় আসা ‘ভিনি জুনিয়র আইন’ হুবহু অনুসরণ করছে না স্প্যানিশ লা লিগা। নতুন মৌসুমে ফিফার কঠোর নিয়মের পরিবর্তে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এর লক্ষ্য, মাঠে খেলোয়াড়দের কথোপকথন আরও স্বচ্ছ করা এবং বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্যের তদন্ত সহজ করা। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ২০২৬-২৭ মৌসুমে ফিফার তথাকথিত ‘ভিনি জুনিয়র আইন’ পুরোপুরি কার্যকর করা হবে না। এর পরিবর্তে লা লিগায় থাকবে নিজস্ব নীতিমালা। বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তার সঙ্গে কথা বললে শাস্তির বিধান ছিল। তবে লা লিগায় রেফারিরা কেবল তখনই খেলোয়াড়কে সতর্ক (হলুদ কার্ড) করবেন, যখন তিনি প্রতিপক্ষ খেলোয়াড় বা প্রতিপক্ষ দলের বেঞ্চের সদস্যের সঙ্গে কথা বলার বা অভিযোগ করার সময় মুখ ঢেকে রাখবেন। এই নিয়ম নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার একটি উত্তপ্ত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর, যেখানে ভিনিসিয়ুস জুনিয়র ও

নতুন মোড়কে ‘ভিনি জুনিয়র আইন’ চালু হচ্ছে লা লিগায়

২০২৬ বিশ্বকাপে আলোচনায় আসা ‘ভিনি জুনিয়র আইন’ হুবহু অনুসরণ করছে না স্প্যানিশ লা লিগা। নতুন মৌসুমে ফিফার কঠোর নিয়মের পরিবর্তে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এর লক্ষ্য, মাঠে খেলোয়াড়দের কথোপকথন আরও স্বচ্ছ করা এবং বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্যের তদন্ত সহজ করা।

স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ২০২৬-২৭ মৌসুমে ফিফার তথাকথিত ‘ভিনি জুনিয়র আইন’ পুরোপুরি কার্যকর করা হবে না। এর পরিবর্তে লা লিগায় থাকবে নিজস্ব নীতিমালা।

বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তার সঙ্গে কথা বললে শাস্তির বিধান ছিল। তবে লা লিগায় রেফারিরা কেবল তখনই খেলোয়াড়কে সতর্ক (হলুদ কার্ড) করবেন, যখন তিনি প্রতিপক্ষ খেলোয়াড় বা প্রতিপক্ষ দলের বেঞ্চের সদস্যের সঙ্গে কথা বলার বা অভিযোগ করার সময় মুখ ঢেকে রাখবেন।

এই নিয়ম নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার একটি উত্তপ্ত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর, যেখানে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ানি ঘটনাটির কেন্দ্রবিন্দুতে ছিলেন।

২০২৬ বিশ্বকাপে এই নিয়মের আওতায় প্রথম বহিষ্কারের ঘটনা ঘটে। গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলায় প্যারাগুয়ের মিগেল আলমিরন লাল কার্ড দেখেন। একই কারণে ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়েও শাস্তির মুখে পড়েছিলেন।

স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো সম্প্রচার ও ম্যাচ-পরবর্তী পর্যালোচনার সুবিধা বাড়ানো। খেলোয়াড়রা মুখ না ঢেকে কথা বললে প্রয়োজনে লিপ রিডিং বা ঠোঁটের নড়াচড়া বিশ্লেষণের মাধ্যমে বর্ণবাদী, বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্যের অভিযোগ আরও নির্ভুলভাবে তদন্ত করা সম্ভব হবে।

তবে ফিফার মতো কঠোর অবস্থান না নিয়ে, লা লিগা এই নিয়ম বাস্তবায়নে তুলনামূলক নমনীয় পথই বেছে নিয়েছে।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow