নবাগত শিক্ষার্থীদের বরণে এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের প্রীতিভোজ ও মতবিনিময়

সাভারের এনাম মেডিকেল কলেজে নবাগত এমবিবিএস শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রীতিভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনাম মেডিকেল কলেজ ছাত্রদল। রোববার (১০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচিতি ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আমিরুল ইসলাম পাভেল। তিনি বলেন, একজন চিকিৎসক শুধু পেশাগত দক্ষতায় নয়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। শিক্ষার্থীদের আদর্শিক চর্চার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম ভূইয়া, আলোক, সাইফ, শেখ সাদী, ডা. ফিরোজ এবং ডা. এনায়েত। এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ কে এম আহসান হাবিব নাফিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইমুন ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. দিনার, ডা. মিজান, ডা. রাজিব, ডা. সানি, ডা. জাকির, শোভন, ডা. আলমাস হৃদয়, ডা. দুর্জয়, জিহাদ বিন রশিদ, ফুয়াদ হাসান, রাফিউল ফ

নবাগত শিক্ষার্থীদের বরণে এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের প্রীতিভোজ ও মতবিনিময়

সাভারের এনাম মেডিকেল কলেজে নবাগত এমবিবিএস শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রীতিভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনাম মেডিকেল কলেজ ছাত্রদল। রোববার (১০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচিতি ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আমিরুল ইসলাম পাভেল। তিনি বলেন, একজন চিকিৎসক শুধু পেশাগত দক্ষতায় নয়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। শিক্ষার্থীদের আদর্শিক চর্চার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম ভূইয়া, আলোক, সাইফ, শেখ সাদী, ডা. ফিরোজ এবং ডা. এনায়েত।

এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ কে এম আহসান হাবিব নাফিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইমুন ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. দিনার, ডা. মিজান, ডা. রাজিব, ডা. সানি, ডা. জাকির, শোভন, ডা. আলমাস হৃদয়, ডা. দুর্জয়, জিহাদ বিন রশিদ, ফুয়াদ হাসান, রাফিউল ফাহিমি, কামাল, কাব্য, নাদিম ও দ্বীপসহ এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের মধ্যে রিমন, সোলাইমান, মেহেদী ও হাওলাদ সাইদুল উপস্থিত ছিলেন।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী আদর্শ, সমসাময়িক ছাত্ররাজনীতি এবং এমবিবিএস কোর্সে সফলভাবে অধ্যয়ন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে প্রীতিভোজের মাধ্যমে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow