নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা
ঢাকার নবাবগঞ্জে ‘মরহুম শানাল মাদবর স্মৃতি মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ২০২৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শোল্লা ইউনিয়নের চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঢাকা জেলা মহিলা একাদশ ২-০ গোলে মাগুরা জেলা মহিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা উপভোগ করতে নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সিংগাইর, হরিরামপুরসহ আশপাশের উপজেলার বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। দুপুর আড়াইটার মধ্যে মাঠের চারপাশ পূর্ণ হয়ে উঠে। বিকাল হতেই মাঠের আশপাশের এলাকায় দর্শকদের তিল ধারণের ঠাই থাকে না।
অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জাতীয় জীবনে আমরা অনেক ক্ষেত্রেই এগিয়েছি। বাংলাদেশের দীর্ঘ এই ৫৫ বছরে আমাদের খেলাধুলায় সাফল্যের গল্প নেহাত কম নয়। মেয়েদের খেলাধুলাও ব্যতিক্রম নয়, মেয়েরা অনেকটা পথ এগিয়েছে।
তবে মেয়েদের খেলায় প্রত্যাশিত উন্নতি হয়েছে কি না, সে বিরাট প্রশ্ন। সত্যি বলতে, আমাদের দেশে মেয়েদের খেলায় এখনো রয়ে গেছে বাধার স্ত‚প। প্রথম বাধাটা আসে পর
ঢাকার নবাবগঞ্জে ‘মরহুম শানাল মাদবর স্মৃতি মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ২০২৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শোল্লা ইউনিয়নের চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঢাকা জেলা মহিলা একাদশ ২-০ গোলে মাগুরা জেলা মহিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা উপভোগ করতে নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সিংগাইর, হরিরামপুরসহ আশপাশের উপজেলার বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। দুপুর আড়াইটার মধ্যে মাঠের চারপাশ পূর্ণ হয়ে উঠে। বিকাল হতেই মাঠের আশপাশের এলাকায় দর্শকদের তিল ধারণের ঠাই থাকে না।
অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জাতীয় জীবনে আমরা অনেক ক্ষেত্রেই এগিয়েছি। বাংলাদেশের দীর্ঘ এই ৫৫ বছরে আমাদের খেলাধুলায় সাফল্যের গল্প নেহাত কম নয়। মেয়েদের খেলাধুলাও ব্যতিক্রম নয়, মেয়েরা অনেকটা পথ এগিয়েছে।
তবে মেয়েদের খেলায় প্রত্যাশিত উন্নতি হয়েছে কি না, সে বিরাট প্রশ্ন। সত্যি বলতে, আমাদের দেশে মেয়েদের খেলায় এখনো রয়ে গেছে বাধার স্ত‚প। প্রথম বাধাটা আসে পরিবার থেকেই। যদিও ডিজিটাল যুগে রয়েছি আমরা, সবকিছুই এখন আধুনিক।
সভাপতিত্ব করেন চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হযরত আলী বলেন, স্থানীয় ফুটবলের বিকাশ ও তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরতেই এ আয়োজন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাউন্সিলার খন্দকার মাহমুদ আরশিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম খন্দকার, আব্দুস ছালাম, সেন্টু মোল্লা, লেলিন আহমেদ রাসেল প্রমুখ।
সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ আড়াই লাখ টাকা ও রানার্সআপ দলকে নগদ দেড় লাখ টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।